গোয়ালন্দে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় চায়ের দোকানের পাশে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
নিহত চরমপন্থী নেতার নাম সুশীল কুমার সরকার (৫৮)। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টার  দিকে স্থানীয় কাটাখালী বাজারে যায় সুশীল। এসময় একদল অস্ত্রধারী সুশীলকে ডেকে নিয়ে এমদাদুলের চায়ের দোকানের পাশে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে মৃত ভেবে চলে যায়। পরে নিহত সুশীলের বড় ভাই সুনীল তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

স্থানীয়রা জানান, সুশীল দীর্ঘদিন ধরে চরমপন্থী একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এছাড়া এলাকার একাধিক চরমপন্থী গ্রুপের সাথে তার দন্দ্ব চলে আসছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। সুশীলের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে থানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০