রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত

কামাল হোসেন : ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান এবং পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান বলেন, “পরিকল্পিত নগর উন্নয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। বর্তমান সরকার নগর উন্নয়ন ও বসতি গঠনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সবাইকে সমন্বিতভাবে এগিয়ে এ লক্ষ্যে কাজ করতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে নগর সমস্যার সমাধান সম্ভব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

ব্যাক্তি উদ্দ্যো‌গে রাজবাড়ী‌ পৌরসভার ময়লা ও ড্রেন প‌রিস্কার কর‌ছেন ছাত্রদল নেতা রোমান

‘ফুলে ফুলে যেন ভুল না হয়ে যায়’ – সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম

কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে নষ্ট করলো দুর্বৃত্তরা

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

১০

রাজবাড়ীতে মাদকাসক্তের লাঠিপেটায় বৃদ্ধ নিহত

১১

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১২

পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

রাজবাড়ী‌তে দুইটি বি‌দেশী পিস্তল, ৪ টি ম‌্যাগা‌জিন ও ৮ রাউন্ড গু‌লিসহ যুবক আটক

১৪

পাংশায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৫

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

১৬

দেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো —সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ 

১৮

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

১৯

পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার  

২০