পাংশায় দোজালি গুড় কারখানায় অভিযান, ক্ষতিকর খাদ্য পণ্য জব্দ - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৯ নভেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় দোজালি গুড় কারখানায় অভিযান, ক্ষতিকর খাদ্য পণ্য জব্দ

oplus_0

রাজবাড়ীর পাংশায় দোজালি গুড় কারখানায় অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্য পণ্য জব্দ করা সহ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও  বিশুদ্ধ খাদ্য আদালতের মোঃ মহসিন হাসানের নেতৃত্বে  নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজবাড়ীর পাংশা উপজেলার কাচারি পাড়া গ্রামের কামরুল হাসান কামুর দোজালি কারখানায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে কামুর দোজালি কারখানাতে চিনি, পুরাতন পচাঁ গুড় ফিটকারী , নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে গুড় উৎপাদন করতে পাওয়া যায়।

কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায়, কাঁচামালের গুদামে ফিটকিরি, ইউরিয়া ও সালফার-ম্যাগনেসিয়াম সারের উপস্থিতি পাওয়া যায়। এ সময় ১০০ মনের অধিক পচা গুড়, ৩৪ বস্তা চিনি, ১ বস্তা ইউরিয়া, ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, ২০ কেজি হাইড্রোজ, ২০ কেজি ফিটকারি জব্দ করা হয়। এ সকল অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩৩ ধারায় রাজবাড়ী বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান। আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন পাংশা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমাম, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মোঃ আবু সাইদ আলামিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন,অফিস স্টাফ শাহীন ইবনে সবুর, এসময়  জেলা পুলিশ লাইনস ও পাংশা থানা পুলিশের এবং জেলা আনসারের চৌকস দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০