পাংশায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ফজরের নামাজের সময় মুসুল্লিরা মসজিদে যাওয়ার পথে কবরস্থানের সীমানা বেড়ায় আগুন জ্বলতে দেখে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভান। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে পেট্রোলের গন্ধও পান। তাদের অভিযোগ পরিকল্পিতভাবেই মুক্তিযোদ্ধাদের কবরের নির্ধারিত স্থানটিতে আগুন দেওয়া হয়েছে।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, “ফজরের আযান দিতে যাওয়ার সময় আগুন দেখতে পাই। পরে মাইকে ঘোষণা দিলে সবাই এসে আগুন নেভায়। এটি দুর্ঘটনা নয়, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।”

এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে সীমানা বেড়ায় আগুন দিয়েছে। তদন্ত চলছে; দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০