গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব - Rajbari
সিরাজুল ইসলাম
২৫ ডিসেম্বর ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব

গোয়ালন্দের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮০ বছর পূর্তি এই দিনটি পালন করা হয়।

সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী সুলতান উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ঢাকা অঞ্চল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ৮০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১০টায় স্মৃতিচারণ পর্বে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। দুপুর ১টায় অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সম্মানিত শিক্ষকবৃন্দের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিকাল থেকে শুরু হয় এক মনোগ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘ ৮০ বছর ধরে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ ও জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮০ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফুল আলম। তিনি জানান, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এই আয়োজন বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১০

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১১

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১২

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৪

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৫

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৬

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৭

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৯

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০