রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার - Rajbari
কামাল হোসেন
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮), আ. রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে মো. ফিরোজ শেখ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশি পিস্তল (গায়ে ‘Made in USA’ লেখা), সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, নগদ ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা, জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ ৯টি মামলা এবং ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০