গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৬ জানুয়ারী ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দিকার অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লাকে বরণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে কলেজের হলরুমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দুপুর পর্যন্ত চলমান থাকে। অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ও সরকারি পাংশা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা।

বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দিকার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসর জীবন সুখময় ও সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার নেতৃত্বে কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সিনিয়র শিক্ষক প্রভাষক মো. মাসুদ পারভেজ। এ সময় কলেজের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা এবং নবাগত অধ্যক্ষকে উষ্ণ অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নবাগত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০