রাজবাড়ীতে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার

“ভবিষ্যতের জন্য পরিবর্তন হও” এই স্লোগানকে সামনে রেখে উদ্দেশ্য, দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও অংকুর কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সেখ আব্দুর রউফ হিটু। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আহ্বায়ক অদ্রী নেওয়াজ মাহমুদ হৃক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক সদস্য, অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনোমি ফোরাম ইন্সটিটিউটের প্রেসিডেন্ট অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ফারিয়া করিম, কবি খোকন মাহমূদ, রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী নিলয় শাহা প্রমুখ।

সেমিনারে বক্তারা রাজবাড়ীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০