ধা‌নের শী‌ষের প‌ক্ষে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের প্রচারনা - Rajbari
রুবেলুর রহমান
২৫ জানুয়ারী ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধা‌নের শী‌ষের প‌ক্ষে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের প্রচারনা

রাজবাড়ী‌-১ আস‌নের ধানের শী‌ষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়‌মের প‌ক্ষে ভোট চে‌য়ে প্রচারনা চা‌লি‌য়ে‌ছে জেলা ছাত্রদল নেতাকর্মীরা।

র‌বিবার বিকাল ৫ টার‌ দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শা‌হি‌নের নের্তৃ‌ত্বে শহ‌রের ১ ও ২ নং রেল‌গেট এলাকায় এই প্রচারনা চালা‌নো হয়। এ সময় বিএন‌পির ধা‌নের শী‌ষের ম‌নো‌নিত রাজবাড়ী-১ আস‌নের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের উন্নয়‌নের বার্তা রাজবাড়ীতে পদ্মা ব‌্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, বিশ্ববিদ‌্যালয় স্থাপন, উন্নত চি‌কিৎসা ব‌্যাবস্থা করাসহ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ নিমূ‌র্লের বিষয় তু‌লে ধ‌রে ভোটার‌দের কা‌ছে লিপ‌লেট বিতরণ ক‌রে ছাত্রদল নেতাকর্মী ধা‌নের শী‌ষের প‌ক্ষে ভোট প্রার্থনা কর‌ছেন। এ সময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের যুগ্ম আহ্বায়ক আসজাদ হো‌সেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, সদস‌্য সুমন, সদর উপজেলা ছাত্রদ‌লের সভাপ‌তি সো‌হেল প্রামা‌নিক, সাধারন সম্পাদক প‌্যা‌রিস হো‌সেন, যুগ্ম সম্পাদক অম‌ি মন্ডল, সহ সাধারন সম্পাদক পার‌ভেজ শিকদার, রাজবাড়ী সরকারী ক‌লেজ ছাত্রদ‌লের সভাপ‌তি র‌নি খান, সাধারন সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সম্পাদক আল মিসাইল, সরকারী আদর্শ মহিলা ক‌লেজ ছাত্রদ‌লের সাধারন সম্পাদক আরিশা জাহান সহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ব‌লেন, প্রতি‌দি‌নের ন‌্যায় আজও নেতাকর্মীদের সা‌থে নি‌য়ে রাজবাড়ী-১ আস‌নের বিএন‌পির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ধা‌নের শী‌ষের প‌ক্ষে ভোট প্রার্থনা ক‌রে‌ছি। এই আসন‌টি নদী ভাঙন কবলিত এলাকা। এই অঞ্চলের মানু‌ষের জন‌্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পদ্মা সেতু ও পদ্মা ব‌্যা‌রে‌জ নি‌য়ে কাজ কর‌ছেন। বিএন‌পি সরকার ক্ষমতায় আস‌লে এখা‌নে পদ্মা সেতু ও পদ্মা ব‌্যা‌রে‌জ নি‌র্মিত হ‌বে। সেই সা‌থে রাজবাড়ী‌তে শিক্ষার সম্প্রসারণ, নাগ‌রিক অ‌ধিকার প্রতিষ্ঠা ও শহর উন্নয়ন হ‌বে। এখা‌নে ভাল মা‌নের কোন মে‌ডি‌কেল ক‌লেজ ও বিশ্ব‌বিদ‌্যালয় নাই। ধা‌নের শীষ বিজয়ী হ‌লে বিশ্ব‌বিদ‌্যালয় স্থাপনসহ সু-‌শিক্ষার প‌রি‌বেশ গ‌ড়ে উঠ‌বে এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এক‌টি শহ‌র পা‌বে রাজবাড়ী বাসী। তাই আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচ‌নে ধা‌নের শী‌ষের ভোট দেবার কোন বিকল্প নাই। এদিকে এই আস‌নে বি‌ভিন্ন ভা‌গে বি‌ভিক্ত হ‌য়ে বিএন‌পি ও জামায়া‌তে ইসলামীর প্রার্থী ও তা‌দের সমর্থকরা কর‌ছেন প্রচার-প্রচারনা। এই আস‌নে বিএন‌পি, জামায়া‌তে ইসলামী, জাতীয় পা‌র্টি ও জা‌কের পার্টিসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০