বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি  - Rajbari
মাসুদ রেজা শিশির 
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান।

তিনি বলেন,আমাদের স্কুলে ভোট কেন্দ্র উপলক্ষে চার টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।গত (৯ ফেব্রুয়ারী) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোন ফুটেজ নাই আমাদের কাছে।তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা।যার কারণে ক্যামেরা চোর সনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি ৩ টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।

এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০