এবার জু‌নিয়র বৃ‌ত্তি পরীক্ষার ফলাফ‌লে প্রথম রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ‌্যালয় - Rajbari
রুবেলুর রহমান
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার জু‌নিয়র বৃ‌ত্তি পরীক্ষার ফলাফ‌লে প্রথম রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ‌্যালয়

জু‌নিয়র বৃ‌ত্তি পরীক্ষা ২০২৫-এ  ৩৩ জন শিক্ষার্থী বৃ‌ত্তিপ্রাপ্ত হওয়ায় এবার‌ জেলায় প্রথমস্থান অধিকার ক‌রে‌ছে রাজবাড়ী‌র ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যালয়। বুধবার সন্ধ‌্যায় ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ইকবাল হো‌সেন এ তথ‌্য নিশ্চিত ক‌রেন।

তি‌নি ব‌লেন, এবার তার বিদ‌্যাল‌য়ের ৩৩ জন শিক্ষার্থী বৃ‌ত্তি পে‌য়েছে। এরম‌ধ্যে মেধা বৃ‌ত্তি পে‌য়েছে ১৪ জন এবং সাধারন বৃ‌ত্তি পে‌য়ে‌ছে ১৯ জন শিক্ষার্থী। যা তার শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষক-‌শিক্ষার্থীসহ সবার গ‌র্বের। প্রতিষ্ঠা‌নের সভাপ‌তি জেলা প্রশাসক মহোদয়ের স‌ঠিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধায়‌ন এবং শিক্ষকদের অক্লান্ত প‌রিশ্রমে শী‌র্ষে যাওয়া সম্ভব হয়েছে। এ জন‌্য শিক্ষক-‌শিক্ষার্থী ও অ‌ভিভাক‌দের সবার অবদান র‌য়েছে। এই স্কুল‌টি এক সময় অবহেলিত ছিল। ত‌বে বর্তমা‌নে শিক্ষা প্রতিষ্ঠা‌নের প‌রি‌বেশ খুবই সুন্দর এবং পড়াশুনার মানও ভাল। বিগত ৫ বছর ধ‌রে এসএস‌সি ফলাফ‌লে সদর উপ‌জেলার বেসরকারী ৪২ টি প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে তার বিদ‌্যালয়‌টি প্রথমস্থান লাভ ক‌রে আসছে। সেই ধারাবাহিকতায় এবার জু‌নিয়র বৃ‌ত্তি পরীক্ষায় জেলার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে তার বিদ‌্যালয় সেরা হ‌য়েছে। আগামী‌তে সবার সহযোগীয় এই সাফ‌ল্যের ধারাবা‌হিকতা অব‌্যাহত থাক‌বে বলে তি‌নি আশাবা‌দি।

এদিকে ২০ জন বৃ‌ত্তিপ্রাপ্ত হ‌য়ে জেলায় দ্বিতীয়স্থা‌নে র‌য়েছে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ‌্যালয় এবং ১৩ জন বৃ‌ত্তিপ্রাপ্ত হ‌য়ে তৃতীয়স্থা‌নে র‌য়েছে সরকারী বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১০

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১১

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১২

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৪

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৫

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৬

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৭

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

১৮

গোয়ালন্দে বিজ্ঞান কুইজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

হত্যা নাকি আত্মহত্যা! প্রেমের বিয়ে অতঃপর জীবনের সমাপ্তি, আদালতে মামলা 

২০