দৌলতদিয়া ঘাটে বাসডুবি : উদ্ধার অভিযান সমাপ্ত, ঘটনা তদন্তে কর্মব্যস্ত সারাদিন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে বাসডুবি : উদ্ধার অভিযান সমাপ্ত, ঘটনা তদন্তে কর্মব্যস্ত সারাদিন

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনার পঞ্চম দিনে রোববার (২৯ মার্চ) সারাদিন ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন অংশিজনের সাথে কথা বলছেন নৌমন্ত্রণালয় গঠিত ছয় সদস্যের তদন্ত দল। তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তদন্ত দলের প্রধান মো. মুহিদুল ইসলাম জানান, যথা সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। আমরা আজ (রোববার) সারাদিন সঠিক ঘটনা উদঘাটনে বিভিন্ন ব্যাক্তির সাথে কথা বলেছি। এখনো আরো অনেকের বক্তব্য গ্রহনের বাকি আছে। আমাদের পক্ষ থেকে ঘটনার জন্য দায়ি ও গাফিলতির বিষয় তুলে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে টানা ৫ দিন উদ্ধার অভিযান অব্যাহত রেখে রোববার সন্ধ্যায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করেন। ৫ দিনের অভিযানে মোট ২৬ জনের মড়দেহ উদ্ধার করা হয়।

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট হয়ে নৌ অধিদপ্তরের স্পিডবোটে তদন্ত কমিটির প্রধান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম দৌলতদিয়া ফেরিঘাটে আসেন। এসময় তদন্ত কমিটির অন্যান্য সদস্য ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শণ করে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন।

তদন্ত দল দুর্ঘটনার দিন সৌহার্দ্য পরিবহনের বাসটির অবস্থান, নদীতে নিমজ্জিত হওয়ার স্থান, পন্টুনের স্থায়িত্ব, ফেরিতে যানবাহন ওঠানোর এপ্রোচ সড়ক এবং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করে। এছাড়া ঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং ওয়াকিটকিসহ যোগাযোগ ব্যবস্থাও যাচাই করেন।

পরে টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি খুঁটিয়ে দেখেন তারা। এরপর তিনি গোয়ালন্দে রাজবাড়ী জেলা পরিষদের ডাকবাংলোতে সারাদিন ব্যাপি ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তিদের বক্তব্য গ্রহন করেন।

এর আগে রোববার বিকেলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সোহেল রানা জানান, উদ্ধারকারী দল তাদের সর্বোচ্চ মেধা ও চেষ্টা দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এখন আর উদ্ধার অভিযান পরিচালনার বাস্তবতা নেই বলে তিনি জানান। তবে তিনি উদ্ধার অভিযান বন্ধের ব্যাপারে উর্দ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহন করবেন বলে জানান।

উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের পন্টুনে সাইড হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজে অংশ নেয়। পরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল যুক্ত হলে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

রাজবাড়ীতে ইয়াবাসহ জুতার দোকানের কর্মচারী আটক

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

১০

গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল, ঝুঁকিতে যাত্রীরা

১২

রাজবাড়ীতে ৪ মাদক সেবীর কারাদন্ড

১৩

বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান

১৪

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা

১৫

গোয়ালন্দ বিএনপি নেতার ভাঙারির দোকানে মিললো চোরাই মালামাল

১৬

দৌলতদিয়ায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা

১৭

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

১৮

জামায়াতে ইসলামীর নারী এমপি’র উদ্যোগে গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১৯

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২০