রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. শাহিনুর মোল্লা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১০)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মোলার ছেলে।
মঙ্গলবার (১৯ মে) সকালে র্যা ব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি নছিমনে তল্লাশি করে ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায় জড়িত মো. শাহিনুর মোল্লাকে আটক করে।
র্যা ব সূত্রে জানা যায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়েছে।
র্যা ব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন