গোয়ালন্দ বিএনপি নেতার ভাঙারির দোকানে মিললো চোরাই মালামাল - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩১ মে ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ বিএনপি নেতার ভাঙারির দোকানে মিললো চোরাই মালামাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফরিদপুর মহাসড়কের পাশে  বিএনপি নেতার ভাঙারির দোকানে মিললো ভূমি অফিসের চোরাইকৃত মালামাল। এ ঘটনায় পুলিশ হালিম নামে একজনকে আটক করে।

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খান এর ছোট ছেলের অনিকের ভাঙারির দোকান নামে পরিচিত।

দৌলতদিয়া ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ জিলাল ও রাজিব জানান, রোববার সকালে অফিসে এসে বিদ্যুতের তার কাটা দেখেন। এরপর অফিসে এসে দরজা ভাঙা ও জানালা কাটা দেখে উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তারা এসে দেখে অফিসের বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে। এসময় তারা উদ্ধারকৃত মালামাল দেখে অফিসের চুরি হওয়া মালামাল বলে নিশ্চিত করেন।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা এলাকার সকল ভাঙারির দোকান গুলোতে চুরি যাওয়া সামগ্রী খোঁজ করেন। এসময় তারা গোয়ালন্দ উপজেলার ব্যাপারী পাড়ার পুলিশ কর্মকর্তা মো. আহাদের গ্রামের বাড়ি থেকে চুরাইকৃত মোটর এখান থেকে উদ্ধার করা হয়। বিভিন্ন এলাকা থেকে চুরাইকৃত এসব পন্য নিয়মিত এখানেই বেচাকেনা হয় বলে জানান স্থানীয়রা। এছাড়া একটি কক্ষে আইয়ুব আলী খান, তার ছেলে আরিফ খান ও অনিক খানের ছবি দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে ইয়াবা সেবনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।

এ দোকানে আরও মোটর, বিভিন্ন ইলেকট্রনিক মূল্যবান যন্ত্রাংশ, ফ্যান, দরজা-জানালার গ্রিল, টিউবওয়েল, যানবাহনের যন্ত্রাংশ, সাইকেল-রিকশাসহ বিভিন্ন পরিবহনের চাকা, বিদ্যুত সরঞ্জাম, যন্ত্রপাতি, এল্যুমিনিয়াম ও তামার দ্রব্য, লোহারপাত ও পাইপ, রড, গ্যাসের সিলিন্ডার, রাস্তায় দিক নির্দেশনা সম্বলিত লোহার পাইপ ইত্যাদি পাওয়া যায়। এলাকাবাসির অভিযোগ, চোরাইকৃত এসকল পণ্য এখানে প্রতিনিয়ত প্রকাশ্যে বেচাকেনা হয়।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, ভাঙারির দোকানের থাকবে বিভিন্ন প্লাস্টিক, টিন ও পুরাতন জিনিসপত্র বিক্রি হয়। কিন্তু এখানে আমরা দেখছি মোটর, পাইপ, ফ্যান ও কম্পিউটারের মতো জিনিস। এসময় তিনি ১ ঘন্টার মধ্যে হারানো ১১ টি জিনিসের মধ্যে উদ্ধারকৃত ৯ টি পন্যের বাকি দুটি পন্য অর্থাৎ কম্পিউটার হাজির করার নির্দেশ দেন। অন্যথায় দোকান সিল গালাসহ আইনগত ব্যাবস্থা নেওয়ার কথা বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০