দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল, ঝুঁকিতে যাত্রীরা - Rajbari
কামাল হোসেন
১ জুন ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল, ঝুঁকিতে যাত্রীরা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন ঢাকাসহ আশেপাশে জেলার যাত্রীরা। যদিও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন নিষেধ। তবুও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে লঞ্চগুলো। অথচ ঘাটে দায়িত্বে থাকা নৌপুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্টদের কার্যকর তৎপরতা তেমন একটা নেই।

সোমবার (১ জুন) দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছে। এমভি আরাফাত লঞ্চের ধারণক্ষমতা ১৩০ জন হলেও তাতে ২০০ জনের বেশি যাত্রী ছিল বলে দেখা যায়। এমভি ব্ল্যাকবার্ডের ধারণক্ষমতা ১২১ জন হলেও প্রায় ১৮০ জন এবং এমভি তিতাসে ১৪৮ জনের স্থলে প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘাট এলাকায় লঞ্চের ভেতরে ও ডেকে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্মস্থলে দ্রুত ফিরতে গিয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়েই নদী পারাপার হচ্ছেন বলে অভিযোগ করেন।

পাটুরিয়াগামী যাত্রী আরিফুল ইসলাম বলেন, “লঞ্চের ডেকে ও নিচে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে। বর্তমান আবহাওয়ায় ঝড়ের আশঙ্কা রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে?”

আরেক যাত্রী রইচ উদ্দিন বলেন, “লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও চোখে পড়েনি। অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।”

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশনা থাকলেও বাস্তবে তার কার্যকর প্রয়োগ দেখা যাচ্ছে না। তদারকি ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তারা।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘাটে বিআইডব্লিউটিএর টিম নিয়মিত তদারকি করছে।”

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদপুর অঞ্চল) সাজিদ হোসেন বলেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাই কাজ করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০