রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জীবন মন্ডল (১৭) নামের এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মো: জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো: বেনু মন্ডলের ছেলে। জীবন মন্ডল ভুক্তভোগী শিশুটির সম্পর্কে চাচা।
ভুক্তভোগী শিশুর নানি জানান, তার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। গত বুধবার (৩ জুন) দুপুর ২ টার দিকে জীবন (অভিযুক্ত) আমার নাতনীকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়। সেখানে সে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখলে জীবন (অভিযুক্ত) দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতনীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করা করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন