‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ জুন ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

‘বাবা একা থাকতে পারতেন না। তাই আমি বাবার (শ্বশুর) শয়ন কক্ষে আলাদা খাটে সেট করে নিয়েছিলাম। সেখানেই আমি থাকতাম। আমি বাড়িতে একটু সেলাইয়ে কাজ করি। আমার সেলই মেশিনটাও বাবার কক্ষে থাকত। বাবা ছিলেন আমার সন্তানের মত। বাবা রেডিওতে গান শুনতেন। তাই আমি যখন সংসারের কাজ করতাম, তখন বাবাকে রেডিওতে গান চালিয়ে দিয়ে বলতাম, আমি ওই কাজ করে আসি। এর মধ্যে বাবা কয়েক বার আমাকে ডাকতেন। আমার স্বামী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন উপজেলায় থাকতে হয়। কিন্তু আমি বাবাকে নিয়ে বাড়িতে থাকতাম। বাবার মৃত্যুর পর দীর্ঘদিন আমি স্বাভাবিক হতে পারিনি।’ এ ভাবেই কথাগুলো বলছিলেন গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূর সম্মাননা পাওয়া ফেরদৌসী বেগম। তিনি গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারীর পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আব্দুল আজিজ বেপারীর পুত্রবধূ। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি কোন সম্মাননার জন্য বাবার পাশে থাকিনি, আমি ভালোবাসা ও হৃদয়ের তাগিদেই বাবার মৃত্যুর আগ পর্যন্ত পাশে থেকেছি।’

সম্মাননা পাওয়া অপর একজন নাসিমা আক্তার ডলি। তিনি তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘তেমন কিছু বোঝার আগেই খুব ছোট বেলায় আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী ছিলেন আমার শ^শুরের একমাত্র ছেলে। বিয়ের কয়েক বছর পরেই আমার স্বামীর অকাল মৃত্যু হয়। এরই মধ্যেই মনের অজান্তে আমার শ^শুর আমার বাবা হয়ে ওঠেন। স্বামীর মৃত্যুর দিনই আমি সিদ্ধান্ত নেই, বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। এরপর থেকে বাবার মৃত্যু পর্যন্ত আমি তাঁর পাশেই ছিলাম। আসলে বাবার জন্য আমি কিছুই করতে পারিনি।’ তিনি গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ উদ্দিন আহমেদের পুত্রবধূ।

সম্মাননা পাওয়া অপর হতদরিদ্র পুত্রবধু সহিতন নেছা। তিনি এক যুগ আগে স্বামীকে হারিয়েছেন। তার কোন সন্তানও নেই। গোয়ালন্দ রেলস্টেশনে ভাত বিক্রি করে যে টাকা আয় করেন তা দিয়েই তিনি আর তার শ^শুরীর খাবার জোটে। তিনি বলেন, ‘আমার শ^াশুরীর আরো একজন ছেলে আছে। কিন্তু আমার শ^শুরী আমার কাছেই থাকতে চায়। আমিও আমার শ^াশুরীকে ছেড়ে থাকতে পারি না, তিনিও আমাকে ছাড়া থাকতে পারেন না। তাই যত কষ্টই হোক না কেন, আমরা একসাথেই থাকি।

সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা সম্মেলন কক্ষে সামাজিক সংগঠন ‘স্বপ্নকুঁড়ি’ ব্যতিক্রমধর্মী এ সম্মাননার আয়োজন করে।

স্বপ্নকুঁড়ি’র সভাপতি আবু সাইদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শরিফুল ইসলাম, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস প্রমুখ।

আবু সাইদ মন্ডল তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে পরিবারগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। আবহমান বাংলার যে ঐতিহ্য একান্নবর্তী পরিবার, সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এই বিশেষ সম্মাননা পুরস্কারের আয়োজন করা হয়েছে।’ যাচাই-বাছাই কমিটি গোয়ালন্দের ৪৭ জন পুত্রবধূর মধ্য থেকে সেরা ৩ জনকে মনোনীত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০