রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার - Rajbari
কামাল হোসেন
২৭ জুন ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপির বরাদ্দকৃত জিআর কর্মসূচির আওতায় ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ও শনিবার (২৭ জুন) দুই দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে জিআরের চাল দেওয়া হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. প্লাবন আলী, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন বলেন, “সরকারের এই মানবিক সহায়তা প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। স্বচ্ছতা বজায় রেখে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।”
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী বলেন, “দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০