রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
৪ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ীতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার পান্না চত্বরে অবস্থিত পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ অরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন মো. নুরে আলম। সিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদা শেখ ও সনিয়া আক্তার সুইটি। অরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন), বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা, অনলাইন হয়রানি, সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে রাজবাড়ী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্থানীয় সংগঠন।

আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

গোয়ালন্দে সুবিধাবঞ্চিত শিশুদের জন্মনিবন্ধন সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‌রাজবাড়ী‌তে দি‌নের আলোয় গ্রিল কে‌টে দুইবার চু‌রি, আতঙ্কে প‌রিবার

রাজবাড়ীতে ময়লার ভাগারে মিললো নবজাতকের মরদেহ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

রাজবাড়ী‌তে মুর‌গিবা‌হি পিকাপ ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

১০

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

১১

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

১২

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

১৩

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

১৪

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

১৫

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

১৬

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

১৮

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১৯

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

২০