‌রাজবাড়ী‌তে দি‌নের আলোয় গ্রিল কে‌টে দুইবার চু‌রি, আতঙ্কে প‌রিবার - Rajbari
রুবেলুর রহমান
২ জুলাই ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‌রাজবাড়ী‌তে দি‌নের আলোয় গ্রিল কে‌টে দুইবার চু‌রি, আতঙ্কে প‌রিবার

রাজবাড়ী সদর উপজেলার পূর্ব ভবদিয়া এলাকায় ‘সুমন ভিলা’ নামের একটি বসতবাড়িতে দিনের আলোয় গ্রিল কেটে এক বছরের ব্যবধানে দুইবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পর পর এই চুরির ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। সর্বশেষ গত সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে বাড়িটিতে দ্বিতীয় দফায় চুরি হয়।

জানা‌গেছে, চাকরির সুবা‌ধে সুমন সরদার ঢাকায় থাকেন। বাড়িতে থা‌কে তার স্ত্রীসহ দুই‌টি শিশু সন্তান । ২৯ জুন ঘটনার দিন সুমন সরদা‌রের স্ত্রী লামিয়া সন্তানদের নিয়ে স্কুলে যান। এই সুযোগে চোরচক্র বারান্দার গ্রিল কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে মাটির ব্যাংকে রাখা নগদ ১২ হাজার টাকা এবং প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি বিদেশি হাতঘড়ি চুরি করে নিয়ে যায়। এর আগে, গত বছরের (১৭ জুলাই) একই কায়দায় বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ১৯ লাখ ৪০ হাজার টাকা। এদি‌কে পর পর দুই চুরির ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক সুমন সরদার। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না পাওয়ায় দুটি ছোট সন্তান নিয়ে চরম আতঙ্কে দিন পার করছেন সুমন-লা‌মিয়া দম্পতি।

বৃহস্প‌তিবার (২ জুলাই) দুপুরে ওই বসতবাড়ী‌তে সরজ‌মি‌নে গি‌য়ে দেখাযায়। সীমানা প্রাচীরের ম‌ধ্যে একতলা এক‌টি ভবন। চোরচ‌ক্রের সম্প্রতি ও পূ‌র্বে গ্রিল কাটার চিহৃ এখনও র‌য়ে‌ছে। সাম্প্রতিক সম‌য়ের ঘটনায় বাড়ীর প্রতি‌টি রু‌মের আসবারপত্র, আলমা‌রি, শো‌কেজ, ওয়ারড্রপ, ড্রেসি‌ন্টে‌বিল সহ জি‌নিসপত্র এলো‌মেলা ক‌রা সহ কাপড়-‌চোপড় মে‌ঝে‌তে ছ‌ড়া‌নো ছেটানো র‌য়ে‌ছে। এবং প‌রিবা‌রের ছোট্ট দুইটি শিশুসহ সুমন-লা‌মিয়া দম্প‌তির চো‌খে মু‌খে র‌য়ে‌ছে আত‌ঙ্গের ছাপ।

বাড়ীর মা‌লিক সুমন সরদার ব‌লেন, চাক‌রির সুবা‌ধে ঢাকায় থা‌কি। বাড়ী‌তে স্ত্রী ছোট্ট দুইটি শিশু বাচ্চা নি‌য়ে থাকে। বাচ্চা দুইটা খুবই মেধা‌বি এবং দুজনই প্রাথ‌মি‌কে বৃত্তি পে‌য়েছে। একবছ‌রের ম‌ধ্যে ‌দি‌নের বেলায় পর পর দুইটি চু‌রির ঘটনায় আমরা চরম ভ‌য়ে আছি। রা‌তে ভ‌য়ে কেউ রু‌মে থা‌কি না। দরজা জানালা বন্ধ ক‌রে লাইট জ্বা‌লি‌য়ে সবাই মি‌লে ড্রয়িং রু‌মে ফ্লো‌রে এক সা‌থে থা‌কি। ভ‌য়ে মে‌য়েটার জ্বর চ‌লে আসছে। প্রথমবার চু‌রির ঘটনায় ১২ ভ‌রি স্বর্ণ এবং দ্বিতীয়বার নগদ ১২ হাজার টাকা সহ এক‌টি বি‌দেশী ঘ‌রি নি‌য়ে গে‌ছে। থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌ছি। আমি চাই প‌রিবা‌রের নিরাপত্তা সহ চোরচ‌ক্রকে সনাক্ত ক‌রে আইনের আওতায় আনা হোক। তি‌নি আরও ব‌লেন, খুব ভ‌য়ে আছি। এখা‌নে বৌ-বাচ্চা থা‌কে, আর আমি থা‌কি ঢাকায়। দি‌নের বেলায় এরকম ঘটনা ঘট‌ছে। আমি ঢাকায় চ‌লে গে‌লে ও‌দের তো মে‌রে ফে‌লে রে‌খে যে‌তে পা‌রে । তখন দ্বায়ভার কে নে‌বে? প্রশাসন চাইলে দ্রুত এটার সমাধান কর‌তে পা‌রে। আমি আশা ক‌রি প্রশাসন আমার প‌রিবা‌রের পা‌শে দাঁড়া‌বে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্তসহ আইনের আওতায় আন‌তে কাজ কর‌ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‌রাজবাড়ী‌তে দি‌নের আলোয় গ্রিল কে‌টে দুইবার চু‌রি, আতঙ্কে প‌রিবার

রাজবাড়ীতে ময়লার ভাগারে মিললো নবজাতকের মরদেহ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

রাজবাড়ী‌তে মুর‌গিবা‌হি পিকাপ ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

১০

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

১১

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

১৩

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১৪

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

১৫

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

১৬

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

১৭

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

১৮

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১৯

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

২০