পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন - Rajbari
মাসুদ রেজা শিশির 
৪ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের আবাদ করা পাটক্ষেত রাতের আঁধারে ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘ দিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাটগাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটক্ষেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শনিবার  সকাল আনুমানিক ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, তার ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। তার দাবি, গ্রামের কয়েক জনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

গোয়ালন্দে সুবিধাবঞ্চিত শিশুদের জন্মনিবন্ধন সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‌রাজবাড়ী‌তে দি‌নের আলোয় গ্রিল কে‌টে দুইবার চু‌রি, আতঙ্কে প‌রিবার

রাজবাড়ীতে ময়লার ভাগারে মিললো নবজাতকের মরদেহ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

রাজবাড়ী‌তে মুর‌গিবা‌হি পিকাপ ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

১০

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

১১

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

১২

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

১৩

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

১৪

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

১৫

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

১৬

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

১৮

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১৯

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

২০