দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন - Rajbari
মাসুদ রেজা শিশির 
৪ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শান্ত মণ্ডল। কিন্তু মানবপাচারকারী দালালচক্রের প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে ইরানে নেওয়ার পথে সেনাবাহিনীর গুলিতে গুরুতর আহত হন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে দেশে এলেও এখন ব্যয়বহুল চিকিৎসা, ঋণের বোঝা ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছে তার পরিবার।

শান্ত মণ্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমড়িরানী গ্রামের বাসিন্দা মো. শিরু মণ্ডলের ছেলে। সম্প্রতি এসএসসি পাস করে দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের হাল ধরতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। দালালদের সঙ্গে সাড়ে সাত লাখ টাকার চুক্তিতে গত ২০ এপ্রিল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। কিন্তু দুবাই পৌঁছানোর পর তাকে পাকিস্তানের করাচিতে নিয়ে একটি কক্ষে জিম্মি করে পরিবারের কাছ থেকে আরও প্রায় আড়াই লাখ টাকা আদায় করা হয়। পরে নদী, সমুদ্র, পাহাড় ও সড়কপথ পেরিয়ে সাত দিন ধরে অবৈধভাবে ইরানে নেওয়া হয় শান্তসহ কয়েকজন বাংলাদেশিকে। ইরানের স্পান শহর পেরিয়ে তেহরানের পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাসকে সেনাবাহিনী থামার সংকেত দেয়। চালক পালানোর চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে শান্তর বাম বুকের পাঁজর ও বাম হাতে গুলি লাগে। পরে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় গত ৩০ জুন দেশে ফেরেন তিনি।

চিকিৎসকদের মতে, গুলির আঘাতে শান্তর প্লীহা (স্প্লিন) অপসারণ করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও তিন থেকে চার লাখ টাকার চিকিৎসা প্রয়োজন।

শান্তর বাবা মো. শিরু মণ্ডল বলেন, “ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে আয় করে সংসার চালাবে, আমার চিকিৎসা করাবে। এখন ছেলের চিকিৎসার খরচই বহন করতে পারছি না। দালালদের বিচার ও আমাদের টাকা ফেরত চাই। পরিচিত সুজানগর গ্রামের রবিউলের মাধ্যমে টাকা দিয়ে আজ আমার এই অবস্থা।

মা সাবিনা বেগম বলেন, “সুখের আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে ফিরে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া, ছেলে বেঁচে ফিরেছে। এখন তার চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।”

শান্তর বড় বোন লাবনী বলেন, পাকিস্তানে আটকে রাখার সময় তারা বারবার দালালদের কাছে ভাইকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের কোনো আবেদনই শোনা হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে শান্তর প্লীহা অপসারণ করতে হয়েছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ছাড়া তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন।

স্থানীয়দের দাবি, মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশ পাঠানোর নামে আদায় করা অর্থ উদ্ধার করে শান্তর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া এবং তার চিকিৎসার জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে। প্রাণে বেঁচে ছেলেকে ফিরে পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে পরিবার। তবে বিদেশে যেতে নেওয়া ঋণ, বাবার চিকিৎসা এবং শান্তর ব্যয়বহুল চিকিৎসার খরচ মিলিয়ে তারা এখন চরম মানবিক সংকটে রয়েছে। পরিবারের আশা, সরকারের সহযোগিতা ও সমাজের বিত্তবান মানুষের সহায়তায় শান্ত আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অভিযুক্ত রবিউল ইসলামের মা বলেন আমার ছেলে কোন দালাল নয় সে তোফানের মাধ্যমে বিদেশ নিয়েছে শান্ত ও আমার ছেলের ভাইরার ছেলেকে তারা এক সাথেই ছিল, আমার বাড়ি থেকে তুফানের ভাই হৃদয় এসে টাকা নিয়েছে, তার ভিডিও প্রমান রয়েছে, পাকিস্তানে জিম্মি করে যে টাকা নিয়েছে সে ছিল তুফান যা পাংশা ইসলামি ব্যাংকের মাধ্যমে তুফানের মা মাজেদা বেগমের একাউন্টে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

গোয়ালন্দে সুবিধাবঞ্চিত শিশুদের জন্মনিবন্ধন সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‌রাজবাড়ী‌তে দি‌নের আলোয় গ্রিল কে‌টে দুইবার চু‌রি, আতঙ্কে প‌রিবার

রাজবাড়ীতে ময়লার ভাগারে মিললো নবজাতকের মরদেহ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

রাজবাড়ী‌তে মুর‌গিবা‌হি পিকাপ ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

১০

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

১১

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

১২

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

১৩

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

১৪

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

১৫

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

১৬

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

১৮

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১৯

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

২০