রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খাঁন (হাবু) এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছাইফুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন আক্তার, রাজবাড়ী সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঙ্কজ কুমার বিশ্বাসসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবন, নিষ্ঠা, সততা, সাংগঠনিক দক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিদায়ী শিক্ষক মো. হাবিবুর রহমান খাঁন তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রতিটি মুহূর্ত আমি আজীবন মনে রাখবো। এসময় তিনি তার কর্মজীবনের ভুল-ভ্রান্তির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।’
মন্তব্য করুন