চলমান ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর রাজবাড়ীতে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন ভক্তরা। খেলা শেষে রেফারির শেষ বাশি বাজার সাথে সাথে দর্শকরা নেচে গেয়ে বিজয় উদযাপন করেন।
এদিকে মেয়র প্রার্থী রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের ব্যাক্তি উদ্দ্যোগ জেলা শহরের আজাদী ময়দানে ডিজিটাল এলইডি স্ক্রিন (বড় পর্দা)য় খেলা দেখতে জরো জন সহস্রাধিক ফুটবলপ্রেমী। এ সময় দর্শকরা আর্জেন্টিনার জার্সি গায়ে জরিয়ে ও বাশি হাতে খেলা দেখতে হাজির হন। আর্জেন্টাইন ভক্তদের দাবি আজ দলের সকল খেলোয়ার ভাল খেলেছে। এবং এ ধারাবাহিকতা রক্ষা করে এবার আবারো শিরোপা নেবে মেসির আর্জেন্টিনা।
গোলাম রব্বানি নামের এক আর্জেন্টাইন ভক্ত বলেন, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেবে। এবং আজ খুব ভাল খেয়ে জিতেছে। সবচেয়ে বড় কথা ডিজিটাল স্ক্রিনে খেলা দেখে আরও বেশি মজা পেয়েছি। আর এরআগে কখনও একসাথে এত মানুষ খেলা দেখি নাই।
গোলাম মোস্তফা নামে ব্রাজিলের এক ভক্ত বলেন, সবশেষে মনে হচ্ছে বুড়োটা (মেসি) বিশ্বকাপটা নিয়েই ছাড়বে। তবে যাই হোক শেষ দিকে অনেক ভালো খেলেই জয়লাভ করলো। অভিনন্দন আর্জেন্টিনা দলকে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আমি ফুটবল খেলা ভালবাসি এবং ভালবাসার জায়গা থেকে এলইডি স্ক্রিনে খেলার দেখার ব্যবস্থা করেছি। রাজবাড়ীতে এলইডি স্ক্রিনে এরআগে কখনও খেলা দেখার ব্যবস্থা কেউ করে নাই। তাই বড় পর্দায় খেলা দেখতে শতশত ফুটবলপ্রেমী এক সাথে বসে খেলা উপভোগ করেছে। এটাই আমার বড় স্বার্থকতা। সবার চেয়ারে বসার ব্যবস্থা করা হয়েছিল।
মন্তব্য করুন