রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ - Rajbari
কামাল হোসেন
১৪ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. রাকিবুল হাসান ও তাঁর পরিবারের ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রাকিবুল হাসান। তিনি অভিযোগ করেন, বৈধভাবে জমি ক্রয় করার পরও এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পলাশ পাম্পের মালিক আক্তারুজ্জামান খানের মদদে ফিরোজ আহম্মেদ ও তাঁর সহযোগীরা প্রকাশ্যে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভাঙচুর করা হয়। পুরো ঘটনাটি বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও তিনি দাবি করেন। হামলার সময় বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়। রাকিবুল হাসান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বিভিন্নভাবে তাঁদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সম্প্রতি গভীর রাতে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে তাঁর তিনটি ছোট শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও হামলার কারণে যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে তাঁদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরাও অভিযোগ করেন, প্রতিপক্ষের কারণে তারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০