মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৪ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়াস্থ মৃধা বাড়ি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য সংস্থার কৃষিবিদ (এফও) মো. মাসুদুর রহমান। সভায় আরও স্থানীয় কৃষক, উপজেলা উপকৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার।

সভায় বক্তারা বলেন, তামাক চাষ মাটির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদে কৃষির জন্য হুমকি সৃষ্টি করে। তামাকের কারণে মানুষের মধ্যে প্রায় ৭২ ধরনের রোগের ঝুঁকি তৈরি হয়, যা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক। কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষায় সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে জৈব সারের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান। মাটির প্রকৃতি ও উর্বরতা যাচাইয়ের জন্য পিএস মিটার ব্যবহার করে মাটির নমুনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া জমি দীর্ঘসময় খালি না রেখে নিয়মিত ফসল চাষের মাধ্যমে উর্বরতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অপ্রয়োজনীয় জমি চাষ কমিয়ে আধুনিক বীজ বপন যন্ত্র ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করার পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। তারা বলেন, মাটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে, কোনো অবস্থাতেই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। কৃষি কার্ডের মাধ্যমে কোন জমিতে কোন ফসলের জন্য কী ধরনের সার প্রয়োজন, তা সহজেই জানা সম্ভব বলেও জানানো হয়। একই সঙ্গে খারাপ ও অনুর্বর মাটিতে ফসল উৎপাদনের সীমাবদ্ধতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত কৃষকরা তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত হয়ে ভবিষ্যতে তামাক চাষ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথি ড. মো. শহিদুল ইসলাম তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ এবং তাদের জন্য বেশি বেশি প্রণোদনা নিশ্চিত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।

সভা শেষে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে তামাককে না বলুন এই বার্তা তুলে ধরে সচেতনতামূলক আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

১০

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

১১

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

১২

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

১৩

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১৫

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১৬

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৭

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৯

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

২০