কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৬ জুলাই ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত করিমন গাড়ি দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন কৃষক গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ইব্রাহিম হোসেন মনা (৬০) পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত নির্জান মণ্ডলের ছেলে। গুরুতর আহত মো. জিল্লু শেখ (৫০) একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ইব্রাহিম হোসেন মনা ও জিল্লু শেখ নিজ এলাকায় উৎপাদিত পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত করিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন। সকাল ৮টার দিকে মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ করিমন গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনা মারা যান। অপর আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০