রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শহরের আজাদী ময়দানে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। উদ্বোধনের আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান। সভায় আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা বিএনপির নেতা গাজী আহসান হাবীব।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মেলার উদ্বোধন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণ করেন। এরপর তিনি মেলায় স্থাপিত বিভিন্ন নার্সারি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ সম্পর্কে খোঁজখবর নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সাত দিনব্যাপী এ মেলায় বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার মাধ্যমে জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১০

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১১

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১২

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৩

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৪

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

১৫

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

১৬

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৭

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১৯

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

২০