দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরি হওয়া মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া একটি মনিটর ও সিসিটিভির ডিভিআর উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়ন সোহরাব মন্ডল পাড়া এলাকা থেকে সন্দেহজন ভাবে সাগর শেখ (৩২) ও সাগর মোল্লা (২৩) নামে দুইজনকে আটক করেন। এ সময় সাগর শেখের কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে একটি সাড়ে ১৮ ইঞ্চি এলইডি মনিটর উদ্ধার করা হয়, যার গায়ে “GIGASONIC” লেখা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ স্বীকার করে যে, উদ্ধারকৃত মনিটরটি দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি করা। তিনি আরও স্বীকার করেন যে, সহযোগী সাগর মোল্লার সহায়তায় চোরাই মালামাল বিক্রির উদ্দেশ্যে তারা ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পরে জিজ্ঞাসাবাদে সাগর শেখ আরও তথ্য দিলে পুলিশ রবিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ছরো মন্ডলের বাড়ি থেকে মনির গায়েন (২১) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করেন। এবং তার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি সিসিটিভি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়, যার গায়ে “Digital Video Recorder, Ajhua Technology, Made in China” লেখা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা গত ২৯ অথবা ৩০ মে গভীর রাতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে মনিটর, ডিভিআর মেশিন সহ বিভিন্ন মালামাল চুরি করে। পরে তারা এসব মালামাল দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীর ভাঙারি দোকানে দুই দফায় মোট ১২ হাজার টাকায় বিক্রি করে বলে স্বীকার করেছে। এঘটনার পর আইয়ুব আলীকে দল থেকে বহিষ্কার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে এবং দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০