রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ - Rajbari
কামাল হোসেন
২৩ জুলাই ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন সরকারি জমি উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জমির সীমানা নির্ধারণ শেষে সেখানে সাইনবোর্ড স্থাপনের সময় দখলদার দাবি করা ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযান আপাতত স্থগিত করা হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা পরিষদের সার্ভেয়ার, রাজবাড়ী পৌরসভার সার্ভেয়ার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সজ্জনকান্দা মৌজায় সরকারি জমির সীমানা নির্ধারণ শেষে সেখানে সাইনবোর্ড স্থাপনের সময় উদ্ধার অভিযানে বাধা দেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, সজ্জনকান্দা মৌজার বিএস ২৪ নম্বর খতিয়ানের ১৫০১ নম্বর দাগভুক্ত জমি যৌথভাবে পরিমাপ করা হয়। পরিমাপে জেলা পরিষদের মালিকানাধীন ৬ দশমিক ৩২ শতাংশ জমির সীমানা এবং পার্শ্ববর্তী ভবানীপুর মৌজায় নাসির শেখের মালিকানাধীন জমির অবস্থান পৃথকভাবে চিহ্নিত করা হয়। পরে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি জমিতে নিজেদের সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হলে নাসির শেখ ও তাঁর পরিবারের সদস্যরা এতে বাধা দেন। এ কারণে সেদিন আর সাইনবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি।

এসময় অভিযুক্ত নাসির উদ্দিন শেখ বলেন, ২০২৩ সালে আদালতের রায়ের মাধ্যমে তিনি জমিটির দখল বুঝে পেয়েছেন এবং সেই অনুযায়ী ভোগদখল করে আসছেন। যদি এই জমি তাঁর না হয়ে থাকে, তাহলে তাঁর প্রকৃত জমি কোথায়, তা প্রশাসনকে নির্ধারণ করে বুঝিয়ে দিতে হবে।

জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান বলেন, যৌথ পরিমাপে স্পষ্ট হয়েছে যে জেলা পরিষদের জমি সজ্জনকান্দা মৌজায় এবং নাসির শেখের জমি ভবানীপুর মৌজায়। তাই জেলা পরিষদের জমির ওপর তাঁর দাবি সঠিক নয়। সাইনবোর্ড স্থাপনে বাধা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১০

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১১

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১২

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৩

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৪

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

১৫

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

১৬

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৭

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১৯

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

২০