গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার বাসিন্দা অসহায় নারীদের আর্থ-সামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরুপণ জরিপের উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (৩০ আগস্ট) বিকেলে দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) এলাকায় এই জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নিজাম উদ্দিনসহ যৌনপল্লীর বাসিন্দাদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিগণ ও সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন