দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে মাদকসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে সোহান, মনিরুল ও আরিফুল নামে তিনজনকে মাদকসহ আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। আদালত সূত্রে জানা যায়, আটককৃত সোহান ও মনিরুল মাদক কারবারের সঙ্গে জড়িত। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক সেবনের দায়ে আরিফুলকে একই আইনের একই ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

১

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

২

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৩

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

৪

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

৫

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

৬

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

৭

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

৮

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

৯

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১০

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১১

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১২

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৩

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

১৫

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

১৭

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

১৮

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

১৯

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

২০