পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীণ করার বিরুদ্ধে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা যুবদলের উদ্দ্যোগে দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পালালেও তার দোসরা সারাদেশে ঘাপটি মেরে আছে এবং এখন সন্ত্রাসী কার্যকলাপ করে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। রাজবাড়ী যুবদল সেটি মেনে নেবে না। বিগত দিনের আন্দোল সংগ্রামে যুবদল রাজপথে ছিল, এখনও আছে এবং ভবিষৎতেও থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল ধরনের নৈরাজ্য রুখে দেবে যুবদল।
এতে বক্তব্য উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন মনি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন স্রমাট, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম খায়রু, পৌর যুবদলের আহ্বায়ক সামছুল আলম রানা, সদস্য গোলাম মহিউদ্দিন আহমেদ হিটার প্রমূখ।
মন্তব্য করুন