রাজবাড়ীতে দেশি-বিদেশী আধুনিক মানের ইসলামিক ড্রেস তৈরির শোরুম কাফ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রাজবাড়ী প্রেসক্লাবের বিপরীতে পৌর মিলেনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া মোনাজাতের মাধ্যমে এই শোরুমের উদ্বোধন করা হয়।
এ সময় দোয়া মোনাজাত করেন রাজবাড়ীর বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাজনচালা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা, শ্রীপুর ইকরা মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোবারক হোসেন, রাজবাড়ী প্রেসক্লাব জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস।
ইসলামিক ড্রেস কাফ শোরুমের পরিচালক সাদেকুর রহমান জানান, যারা মাদ্রাসায় পড়াশুনা করে তারা পরবর্তীতে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। তাদের মধ্যে বাইরে গিয়ে কর্মকরা বা কর্মখোজার তেমন কোন চেষ্টা থাকে না। এই গন্ডি থেকে বেকার ওইসব মাদ্রসা শিক্ষার্থীদের বের করা সহ উদ্দ্যোক্তা তৈরি করতে তিনি কালুখালীতে একটি মিনি গার্মেন্টস করেছেন। যেখানে শিক্ষার্থীদের সুদক্ষ মাস্টার ও কারিগর দ্বারা প্রশিক্ষণ দিয়ে এরাবিয়ান জুব্বা, সাধারন জুব্বা কলিদার, জুব্বা এক ছাঁটা, কলিদার পাঞ্জাবি ও মাদানি, এক ছাটা পাঞ্জাবি ও মাদানি, পায়জামা/ছেলোয়ার, কটি, সহ ইসলামিক বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হচ্ছে। এই ড্রেস গুলো মাদ্রাসা পড়ূয়া শিক্ষার্থীরা তৈরি করছে এবং পোশাকের মান অনেক ভাল। এরমাধ্যমে শিক্ষার্থীরা কিছুটা হলেও ভাল থাকবে। এইসব ড্রেস তৈরি ও বিক্রি করতে রাজবাড়ীর ৫ উপজেলায় অর্ডার ও ডেলিভারি পয়েন্ট রয়েছে। এছাড়া রাজবাড়ীতে খোলা হয়েছে কাফ নামের শোরুম। তিনি আরও জানান, একা লাভবান হতে এই ব্যবসা করতে আসেন নাই। মাদ্রসা পড়ূয়া শিক্ষার্থীদের ভাল রাখতেই এই উদ্দ্যোগ নিয়েছেন তিনি।
মন্তব্য করুন