রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান।

বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশগ্রহণ করে।

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি ডা. রাজীব দে সরকার, সাধারণ সম্পাদক মানিক হোসেন।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অপূর্ব কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল ও আরডিএর সভাপতি ফারুক উদ্দিন।

উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তারা বলেন, বিতর্ক চর্চা মননে বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটায়। একই সঙ্গে অন্যের কথা শোনার আগ্রহ, ধৈর্য ও গণতান্ত্রিক মনোভাব তৈরি করে। সমাজে বিদ্যমান অসহিষ্ণুতা দূর করতেও বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা বলেন, সমন্বিতভাবে বাঁচার জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে অনেক কিছু জানতে এবং যুক্তি দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে শেখায়। এর মাধ্যমে একজন বিতার্কিক অন্যদের থেকে আলাদা ও অনন্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের বিতর্ক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানের উভয় পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব। সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি রবিউল রবি ও কার্যনির্বাহী সদস্য মোনালিসা। দিনব্যাপী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, স্কুল শিক্ষক ওলিউল আজম তৈমুর, স্কুল শিক্ষিকা সেলিনা বিলকিস, স্কুল শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক সুমন বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান, আবীর ও ফেরদৌস।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট গোয়ালন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

১

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

২

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

৩

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

৪

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

৫

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

৬

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

৮

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

১০

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

১২

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

১৩

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

১৪

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

১৫

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

১৬

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৭

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

১৮

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

১৯

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

২০