পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়   - Rajbari
মাসুদ রেজা শিশির
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পাংশা মডেল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাংশা মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম। মত বিনিময় সভায় পাংশা উপজেলা পুজা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাসসহ উপজেলার ১০৫টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রতিটি পূজা মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও পাহারার ব্যবস্থা রাখতে হবে। এখন থেকেই মন্দির ও আশপাশের এলাকায় পর্যায়ক্রমে পাহারার ব্যবস্থা করতে হবে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। তিনি আরও বলেন, পূজা চলাকালীন মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,পাংশায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

১০

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১১

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

১২

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১৪

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১৫

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৬

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৭

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৮

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

২০