গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান - Rajbari
সুজন ফকির
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ​শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসনের এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সার্বিক নেতৃত্ব প্রদান করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা এবং সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান।
​অভিযানকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ, মডেল মসজিদ ও এর আশপাশের এলাকা, বিভিন্ন সরকারি দপ্তর এবং জনগুরুত্বপূর্ণ স্থানের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়। একই সাথে এডিস মশার বংশবৃদ্ধি রোধে প্রজননক্ষেত্র বিনষ্ট করা হয় এবং স্থানগুলোতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

​কর্মসূচিতে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। উপজেলা প্রশাসন সব সময় পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত গোয়ালন্দ গড়তে কাজ করে যাচ্ছে।”

​সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান বলেন, “কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ জনগণকে নিজ নিজ আঙিনা ও ঘরবাড়ি পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। আমাদের নিজ নিজ স্থান থেকে সচেতন হলে সহজেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”

​উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মডেল মসজিদের মোয়াজ্জেম ও খাদেমরা, স্কাউটস সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং এলাকার সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

১

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

২

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৩

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

৪

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

৫

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

৬

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

৭

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

৮

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

৯

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১০

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১১

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১২

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৩

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

১৫

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

১৭

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

১৮

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

১৯

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

২০