পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধ দমনে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মো. মফিজুল ইসলামসহ ৯২ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ পদক’ প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম জোরদার করার এবং ফ্যাসিবাদের সহযোগীদের গ্রেফতারে সহায়তার জন্য এই পুরস্কার দেন। এছাড়া ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ ভূমিকার জন্য পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।
নিজের এ কৃতিত্বপূর্ণ অর্জনে অনুভূতি প্রকাশ করে এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম রাজবাড়ীবিডি’কে বলেন, “যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও উদ্দীপনা অনেক বাড়িয়ে দেয়। এ অর্জন রাজবাড়ী জেলা পুলিশের প্রতিটি সদস্যের। ভবিষ্যতে যেন আরও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সবার দোয়া প্রার্থী।
মন্তব্য করুন