গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - Rajbari
সুজন ফকির
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস। ​সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং বহু অভিভাবক অংশ নেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সৃষ্টি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন, শিক্ষার মূল ভিত্তি গড়ে ওঠে বিদ্যালয় ও পরিবারের যৌথ প্রচেষ্টায়। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক ও মানসিক বিকাশে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস শিক্ষাপ্রতিষ্ঠানের মানসম্মত পাঠদান বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান। সমাবেশ শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১

গোয়ালন্দে অবৈধ ভাবে বালি বহনের দায়ে জরিমানা

২

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

৩

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৪

গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

৫

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

৬

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

৭

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

৮

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৯

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

১০

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

১১

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

১২

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

১৩

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

১৪

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

১৫

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১৭

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৯

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০