পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ  - Rajbari
মাসুদ রেজা শিশির
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট গ্রামের ঋষি পাড়ায় সংখ্যালঘু এক প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদার দাবিতে মৌরাট গ্রামের সুশীল ঋষির বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সুশীল ঋষি জানান, ইতিপূর্বে প্রায় ১৫ দিন আগে তার বাড়িতে হামলা করা হয়। তখনও ২ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল, চাঁদা না দেয় পুনরায় সোমবার মধ্যরাতে আবারো হামলা করা হয়। হামলা করে নগদ টাকা স্বর্ণালংকার ও বিদেশি লাইট নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন সুশীল ঋষি ও তার পরিবার।

স্থানীয়রা জানান, রাত বারোটার পরে বিকট আওয়াজ শোনা যায় এরপরই জানতে পারি আবারও সুশীলের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে।

সুশীল বলেন, পার্শ্ববর্তী একই গ্রামের খিরোদের সাথে জমি সংক্রান্তসহ সামাজিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে, তার ইন্ধনেই বারংবার আমার বাড়িতে এমন হামলা চালানো হচ্ছে ।

সুশীলের মেয়ে অপর্ণা বলেন, আমার ভাই দুজন বিদেশে থাকে তাদেরকে ফোন দিয়ে আজকের মধ্যে পাঁচ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। না দিলে আমার বাবাকে তারা মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মইনূল ইসলাম বলেন, এমন ঘটনা শোনার পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। তবে ডাকাতির কোন ঘটনা ঘটেনি, জমি সংক্রান্ত একটি বিরোধের কথা শুনেছি তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

১

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২

গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

৩

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

৫

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

৬

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৭

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

৮

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

৯

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

১০

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

১১

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

১২

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১৫

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১৬

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৭

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

১৯

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

২০