গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা - Rajbari
সুজন ফকির
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

​রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে চারটি ওষুধের দোকানকে (ফার্মেসি) মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ​অভিযান সূত্রে জানা যায়, ড্রাগ আইন, ১৯৪০-এর অধীন অপরাধ সংঘটিত করায় বিভিন্ন ফার্মেসিকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও মালিকগণ হলো, মেসার্স সরদার ড্রাগ হাউস, মালিক মো. একরাম সরদার (পিতা: মৃত ইসমাইল সরদার), ৫,০০০ টাকা জরিমানা। মেসার্স নিউ মমতাজ মেডিসিন কর্নার, মালিক মো. নাজমুল হাসান (পিতা: মৃত জহুরুল হক সরদার), ২,০০০ টাকা জরিমানা। মেসার্স লিলি ফার্মেসি, মালিক মো. ইউসুফ হোসেন (পিতা: মৃত আক্কাস সরদার), ১০,০০০ টাকা জরিমানা। মেসার্স মোস্তফা ড্রাগ হাউস: মালিক মো. মোস্তাক আহমেদ (পিতা: মৃত সামসুল আলম মোস্তফা), ৩,০০০ টাকা জরিমানা।

​অভিযানের ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১

গোয়ালন্দে অবৈধ ভাবে বালি বহনের দায়ে জরিমানা

২

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

৩

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৪

গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

৫

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

৬

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

৭

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

৮

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৯

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

১০

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

১১

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

১২

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

১৩

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

১৪

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

১৫

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১৭

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৯

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০