রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং বহু অভিভাবক অংশ নেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সৃষ্টি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন, শিক্ষার মূল ভিত্তি গড়ে ওঠে বিদ্যালয় ও পরিবারের যৌথ প্রচেষ্টায়। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক ও মানসিক বিকাশে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস শিক্ষাপ্রতিষ্ঠানের মানসম্মত পাঠদান বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান। সমাবেশ শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন