রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ত্রিপল না ঢেকে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বালি পরিবহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, সড়ক দিয়ে খোলা অবস্থায় ত্রিপল ছাড়া বালু বহন করছে কিছু ড্রাম ট্রাক ও যানবাহন। এতে করে চলন্ত যান থেকে বালি উড়ে এসে পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের চোখ-মুখে পড়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। একই সাথে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় ঘটনাস্থলে যানবাহন থামিয়ে সতর্ক করেন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ বালি পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম মেনে ত্রিপল দিয়ে ঢেকে বালি পরিবহন করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন