মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য আহরণকারী ও অংশীজনের সাথে জনসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা’র সভাপতিত্বে জনসচেতনাতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নৌপুলিশ সুপার ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো: সাজিদ হোসেন, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো: মাহবুব উল হক, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ।
সভায় মৎস্য আহরণকারীগন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ সহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ কে সহযোগিতা করবেন মর্মে মতামত প্রদান করেন।
মন্তব্য করুন