দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারস্থ ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহক সমাবেশ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাজারের ‘সরদার ফার্মা’র আয়োজনে এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শতাধিক গ্রাহকের অংশগ্রহণে এ উঠোন বৈঠক ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং দৌলতদিয়া বাজার শাখার স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার মো. সামিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ফাস্ট ব্যাংক বুথ ম্যানেজার শ্রী কার্তিক কুমার বসু, দৌলতদিয়া বাজার পরিষদের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক গ্রাহক।

প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, এখন থেকে দৌলতদিয়া বাজার ও আশপাশের মানুষ খুব সহজেই এ শাখার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধসহ ডাচ্-বাংলা ব্যাংকের আধুনিক সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে গ্রামীণ জনগোষ্ঠী ঘরে বসেই নিরাপদ আর্থিক সেবা পাচ্ছেন, যা আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বেগবান করবে।

সভাপতির বক্তব্যে শাখার স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আমরা গ্রাম পর্যায়ের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছি। অনেকেই আগে ব্যাংকে যেতে সময় ও খরচের কারণে সেবা নিতে পারতেন না। এখন তারা নিজ এলাকার মধ্যেই নিরাপদে লেনদেন করতে পারছেন। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গ্রাহকদের সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের উঠোন বৈঠক আয়োজন করা হবে, যাতে সবাই সহজে ব্যাংকিং সুবিধা সম্পর্কে জানতে ও ব্যবহার করতে পারেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্রাহকেরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা চালুর ফলে তাদের সময় ও খরচ দুটোই কমেছে এবং দ্রুত ও নিরাপদে লেনদেন করা সম্ভব হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

১

দৌলতদিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

২

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

৩

গোয়ালন্দে অবৈধ ভাবে বালি বহনের দায়ে জরিমানা

৪

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

৫

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৬

গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

৭

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

৯

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

১০

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১১

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

১২

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

১৩

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

১৪

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

১৫

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

১৬

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

১৭

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১৯

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

২০