গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি - Rajbari
সুজন ফকির
৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

রাজবাড়ীর গোয়ালন্দ আঞ্চলিক সড়কে নিয়মবহির্ভূতভাবে ভেজা বালি পরিবহন করায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়ক রক্ষা ও জনদুর্ভোগ কমাতে এবার কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে সড়কে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজা বালি বহনকারী ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ​অভিযানকালে দেখা যায়, ড্রাম ট্রাকগুলোতে অতিরিক্ত ভেজা বালি পরিবহন করায় চুইয়ে পড়া পানিতে সড়কজুড়ে কাদার সৃষ্টি হচ্ছে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত পিচের রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। জনস্বার্থে ও সড়ক সুরক্ষায় এ সময় আইন অমান্য করে ভেজা বালি বহন করায় ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, “ভেজা বালি পরিবহনের ফলে সরকারি সম্পদ রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। আজ আমরা ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট চালক ও মালিকদের কঠোরভাবে সতর্ক করেছি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সড়ক রক্ষায় নিয়মিত এই তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

২

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৩

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৪

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৫

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

৬

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

৭

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৮

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

৯

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১০

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১১

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১২

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৩

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৪

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

১৫

দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

১৬

দৌলতদিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

১৭

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১৮

গোয়ালন্দে অবৈধ ভাবে বালি বহনের দায়ে জরিমানা

১৯

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

২০