রাজবাড়ীতে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৬ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. হাসান (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজবাড়ী সদর উপজেলাধীন রামকান্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. হাসানের নিজ দখলীয় বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখান থেকে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযানের নেতৃত্বে থাকা উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. হাসান (৩০) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার দুলালের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা একই উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, হাসানকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

২

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

৩

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

৪

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

৫

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

৬

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

৭

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

৯

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১০

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

১১

পদ্মায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ইলিশসহ জেলে আটক

১২

রাজবাড়ীতে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

১৩

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৪

নৌ পরিবহন মন্ত্রীর আকষ্মিক দৌলতদিয়া ঘাট পরিদর্শন, নানা অনিযমে ক্ষুব্ধ

১৫

পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে ৩জন আটক, কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার

১৬

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৯

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

২০