ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ  - Rajbari
মাসুদ রেজা শিশির
১৩ অক্টোবর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম। সহকারী ব্যবস্থাপক জানান, নৌপথটি ড্রেজিং করে নাব্য ফিরিয়ে না আনা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে কবে নাগাদ ফের ফেরি চলাচল শুরু হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ নৌপথ ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘাটে এসে ফেরি না পেয়ে অনেক যানবাহনকে ফিরে যেতে দেখা গেছে। অন্যদিকে, জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলার ও স্পিডবোটে পদ্মা নদী পার হতে হচ্ছে। এতে তীব্র স্রোতের মধ্যে পারাপার নিয়ে ঝুঁকিও তৈরি হচ্ছে।

এর আগে ছয় দিন বন্ধ থাকার পর গতকাল রোববার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু এক দিনের ব্যবধানেই আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেল। এর আগেও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গত ২২ সেপ্টেম্বর এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় পারাপার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নৌপথের নাব্য সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজিং ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

১

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

৩

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদ উদ্ধার

৫

গোয়ালন্দ থেকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

৬

গোয়লন্দে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৭

গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৮

গোয়ালন্দে ‘ফিরোজ-শরিফ স্মৃতি ফুটবল’-এর ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

৯

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭জন গ্রেপ্তার

১০

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

১১

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

১২

ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, রাজবাড়ীতে আসামির যাবজ্জীবন

১৩

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১৪

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

১৫

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

১৬

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

১৭

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

১৮

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৯

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

২০