রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও নগদ ছয় লাখ টাকাসহ মৌসুমী আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মৌসুমী ওই এলাকার মৃত জালাল শেখের মেয়ে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মামলার বাদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন।
ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌসুমীর বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মৌসুমীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন