গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - Rajbari
সুজন ফকির
১৩ অক্টোবর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ অক্টোবর (সোমবার) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মুনতাসির হাসান খান। ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকরের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা নিজাম উদ্দিন। এছাড়া স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কবার্তা গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে স্থানীয় পর্যায় থেকে দ্রুত সাড়াদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠান শেষে দুর্যোগকালীন সময়ে করণীয় এবং উদ্ধার তৎপরতা বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

২

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদ উদ্ধার

৪

গোয়ালন্দ থেকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

৫

গোয়লন্দে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৭

গোয়ালন্দে ‘ফিরোজ-শরিফ স্মৃতি ফুটবল’-এর ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

৮

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭জন গ্রেপ্তার

৯

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

১০

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

১১

ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, রাজবাড়ীতে আসামির যাবজ্জীবন

১২

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১৩

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

১৪

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

১৫

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

১৬

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

১৭

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৮

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

১৯

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

২০